

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলায় বাড়ির পুকুরের পানিতে ডুবে ওসমান গনি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হাসিম মাঝির বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু ওসমান গনি ওই ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিম এর ছেলে ।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় শিশুর মা পানির আনার জন্য পাশের বাড়ীতে যান।নিহত শিশু ওসমান গনিকে ঘরে রেখে যান । মায়ের পিছন দিয়ে ঘর থেকে বাহির হয়ে পুকুরের পানিতে পরে যান । পরে তার পরিবারের সদস্যরা ওসমান গনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তাদের বাড়ির পুকুরে ওসমান গনির মরদেহ ভাসতে দেখে পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করেন করে মনপুরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শিশুটি পরিবারের অগোচরে পানিতে ডুবে মারা যায়।
প্রকাশিত সোমবার, ২৯ জুলাই ২০২৪, ১৪ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










