শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক, প্রিয় সময় :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সরেজমিন দেখা যায়, রোববার (৪ আগস্ট) সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীশূন্য শাহবাগের বিএসএমএমইউয়ের ভেতরে সরকারদলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন।

প্রকাশিত : রোববার, ০৪ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

 

যুবলীগের দখলে মিরপুর-১০

এক দফা দাবিতে আজ সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলন। তবে সকাল থেকে রাজধানীর মিরপুরে দেখা মেলেনি শিক্ষার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দখলে নেয়।

রোববার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন। ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল চল করছে।

গতকাল শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

কর্মসূচি সফল করতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক-অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ।

You might like