দোহারে সর্বস্তরের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ, উপজেলা, পৌরসভা ভাংচুর

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি:-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ পদত্যাগে ঢাকা ১ আসন দোহার-নবাবগন্জ এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের মানুষ।

গত সোমবার বিকেল ৩ টার পর থেকে দোহারের লটাখোলা করম আলীর মোড় হতে সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করতে করতে জয়পাড়া রতন চত্বরে যায়। এ সময় তারা দোহার থানা ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ রাবার বুলেট ছুড়ে। পরে তারা একটি আনন্দ মিছিল বের করে দোহারের রতন চত্বরে গিয়ে রতন চত্বরে থাকা ভাস্কর্য অপসার করে।

এ সময় পুলিশ সদস্যদের সাথে অনেককে করমর্দন ও আবেগাপ্লুত হয়ে বুকে জড়িয়ে নিতেও দেখা যায়।আনন্দ মিছিল থেকে শেখ হাসিনার এভাবে চুপিসারে দেশ ত্যাগ নিয়ে বিভিন্ন স্লোগানে মুখোরিত হয়ে পড়ে চারপাশ। আনন্দ মিছিলে অনেক অবিভাবককে তাদের সন্তানদের সাথে নিয়ে বিজয়ের পতাকা উড়াতে দেখা যায় এবং সৈরাচারী সরকারের পদত্যাগের খুশিতে মিষ্টিও বিতরণ করতে দেখা যায় অনেককে।আনন্দ মিছিলে আসা এক অবিভাবক জানান, আমার দু মেয়ে একাত্তরের স্বাধীনতার স্বাধ পায়নি। আজ তাদের সাথে নিয়ে পতাকা হাতে এ বিজয়ের স্বাধ উপভোগ করছি একসাথেই। ঈদের মতই খুশি লাগছে আমাদের।পরে আনন্দ মিছিল থেকে ছাত্র জনতার একটি অংশ দোহার উপজেলা পরিষদ ও দোহার পৌরসভা প্রাঙ্গনে গিয়ে ভাংচুর করে ।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র ছাত্রী বিজয় মিছিল বের করে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফেরাত করে দোয়া করা হয়।

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪

শ্বেতির সাদা দাগ দূর করার সহজ কিছু উপায়

পুরুষাঙ্গ থেকে পূঁজ পড়ার কারণ ও প্রতিকার

৩০ দিনের মধ্যে মোটা হওয়ার উপায়

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

You might like