

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের পদত্যাগের পর দুর্বৃত্তরা বিভিন্ন বাসা বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নীকান্ডের ঘটনা ঘটায়। পুলিশ শুন্য থানা। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে থানায় দেখা যায়নি। সোমবার গভীররাতে সেনাবাহিনীর একটি টহল গাড়ি এসে থানার অস্ত্রাগার থেকে কিছু অস্ত্র–গুলি উদ্ধার করে নিয়ে যায়। অফিস আদালত খোলার নির্দেশ থাকলেও কোন কর্মকর্তা কর্মচারীদের অফিসে দেখা যায়নি।
বুধবার উপজেলা সদরের বিভিন্ন অফিস ও মফস্বল এলাকা ঘুরে দেয়া যায় এমন চিত্র। সোমবার রাতে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই রাতেই খাজুরিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুর করে। গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের বাড়িতে লুটপাট, ভাংচুর ও বর্তমান ও সাবেক মেয়র দ্বয় ও বর্তমান প্যানেল মেয়রের বাসায় ভাংচুর,অগ্নীকান্ড ও লুটপাট করা হয়েছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নের আছৎকুয়ারি গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ভাংচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এছাড়া গুপ্টি বাজার, খাজুরিয়া বাজার, চান্দ্রা , রূপসা বাজার, গৃদকালিন্দিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। উপজেলাটি কার্যতঃ অরক্ষিত জনপদে পরিনত হয়েছে।

এদিকে দুর্বৃত্তরা পৌর শহরের ওনুআ ভাষ্কর্যটি ভেঙ্গে ফেলে । বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্স ভেঙ্গে ফেলেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ আনন্দ মিছিলের এক কিশোরকে গুলি করে মেরে ফেলার পর পুলিশ থানা ছেড়ে পালিয়েছে। সোমবার গভীর রাতে সেনা বাহিনীর একটি টহল টিম থানার এসে অস্ত্রগুলো হেফাজতে নিয়ে গেছে।
ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ চাঁদপুর পুলিশ লাইনে অবস্থান করেছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, নিরাপত্তার স্বার্থে আমি বাসভবনে অবস্থান করছি।
বুধবার, ০৭ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়










