

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিহত ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৭ আগষ্ট) আসর নামাজের পর হাজির হাট জামায়াতে ইসলামের অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে হাজির হাট বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়।

দোয়া মোনাজাত ও মিছিলে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লীরাও অংশ নেয়। মিছিল শেষে উপজেলা জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়েতের আমির হাফেজ মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ।
এছাড়া আরো বক্তব্য রাখেন কর্মপরিষদ ও সুরার সদস্য মাওলানা শামসুদ্দিন, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আমির মাওলানা ওলিউল্লাহ , ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আমির মাওলানা আবু সুফিয়ান ,২নং হাজিরহাট ইউনিয়নের আমির মাওলানা হাফেজ জামাল উদ্দিন, ১ নং ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী প্রমুখ।
উক্ত শোকরানা মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলার বাইতুল মাল সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজী, সেক্রেটার মাওলানা নূরনবী শিবলী ।
বক্তব্যে বক্তারা বলেন মনপুরার জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মী একজন পাহারাদারের ভূমিকা পালন করবে। যাতে কোন মানুষ নির্যাতনের শিকার না হয়। মনপুরার কোন অন্যায় মেনে নেওয়া হবে না । বাজার ব্যবসায়দের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কোন বাজারে ভাঙচুর করা যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করে আটককৃত রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।
বুধবার, ০৭ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়










