শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জানমাল নিরাপত্তা দিতে মাঠে বিএনপির সম্পাদক হযরত আলী

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয় আওয়ামী লীগ সরকারের। সকল ছাত্র ও সাধারণ মানুষ অর্জন করেছে বাক স্বাধীনতা ও মুক্তি। সরকার পতনের শেরপুর শহর জুড়ে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক শুরু হয়। রাতের বেলা আরও লুটপাট ও হামলার শিকারের ভয়ে ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধ হয়ে শহরের বিভিন্ন সড়কে পাহারা বসায়।

এখবর জানতে পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী রাতের আধারে ঢাকা থেকে ফিরেন শেরপুরে। এসময় ব্যবসায়ীদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়ান । তিনি ঢাকা থেকে গভীর রাতে শেরপুরে এসেই শহরের বিভিন্ন মহল্লার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং রাতভর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দুর্বৃত্তদের লুটপাট ঠেকাতে পাহারা দেওয়ার ঘোষণা দেন।

এসময় বিএনপি নেতা মোঃ হযরত আলী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি রাতেই শেরপুর চলে এসেছি আপনাদের জানমালের নিরাপত্তা দিতে। তারেক রহমান শুনেছেন শেরপুরের বিভিন্ন ব্যবসায়ীদের ওপর হামলা এবং লুটপাট করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট হওয়ায় খুবই ব্যথিত হয়েছেন। তাই আমরা এখানে এসেছি আপনাদের দোকানপাট পাহারা দিতে। আগামীকাল থেকে আমি এবং জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শহর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ পলাশসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, এখন থেকে যদি কোন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী কোন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে তাহলে তা প্রতিরোধ করা হবে। আপনারা কাউকে কোন চাঁদা দিবেন না প্রয়োজনে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেবো। এবং তিনি সচেতনতার জন্য শহরের প্রতিটি মহল্লায় মাইকিং প্রচার করেন।

এদিকে শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার, তেরাবাজার, মুন্সিবাজার, শহীদ বুলবুল সড়ক, নয়নী বাজার, খরমপুর, গোয়ালপট্টি সহ অন্যান্য মহল্লায় পরিদর্শন করেন।

এবং ০৬ ই আগষ্ট মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে রঘুনাথপুরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক এবিএম মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন, জেলা ছাত্র দলের সভা নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক উজ্জ্বল, উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব , আওয়াল সরকার প্রমুখ।

বুধবার, ০৭ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

 

You might like