শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজের কবর জিয়ারত ও আর্থিক সহায়তা করলেন সাবেক সাংসদ রুবেল

মো: আব্দুল করিম , শেরপুর :

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয় আওয়ামী লীগ সরকারের। সকল ছাত্র ও সাধারণ মানুষ অর্জন করেছে বাক স্বাধীনতা ও মুক্তি। বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে ৯ আগস্ট বাদ জুম্মা বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত ছাত্র খড়িয়া কাজীরচর ইউনিয়নের শহীদ সবুজ মিয়ার কবর জিয়ারত করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি শ্রীবরদী- ঝিনাইগাতী আসনের সাবেক সফল এমপি জনাব মাহমুদুল হক রুবেল।

কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে তার পরিবারের সঙ্গে দেখা করে নগদ আর্থিক সহযোগিতা করেন এবং সুখে দুখে সব সময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের অনেক নেতাকর্মীসহ এলাকাবাসী।

শনিবার, ১০ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like