শেরপুরে স্বেচ্ছাসেবীদের মাঝে তরল খাবার প্রদান করলেন সাবেক ছাত্রদল সভাপতি শওকত

মো. আব্দুল করিম, শেরপুর : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয় আওয়ামী লীগ সরকারের। সকল ছাত্র ও সাধারণ মানুষ অর্জন করেছে বাক স্বাধীনতা ও মুক্তি। সরকার পতনের পর শেরপুর শহর জুড়ে সৃষ্টি হয় যানযট। যানযট নিরসনে স্বেচ্ছায় কাজ করছেন কিছু স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবীরা রোধ বৃষ্টিতে দিনভর কাজ করায় ১০ আগষ্ট শনিবার দুপুরে স্বেচ্ছাসেবী ও আনসার বাহিনীদের তরল খাবার উপহার দেন শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

এবিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদ্য সাবেক প্রচার সম্পাদক মাহনূর রোশান মাহিন জানান, আমাদের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শওকত ভাইয়ের সৌজন্যে ভাই নিজে স্বেচ্ছায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে রাস্তায় সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে থানা মোড় থেকে খরমপুর পর্যন্ত দায়িত্বরত সকলের খোজখবর নেন এবং স্বেচ্ছায় শ্রম দেওয়ার তাদেরকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, এসময় আমরা স্বেচ্ছাসেবী ও আনসারদের মাঝে কোমল পানীয়, কেক ও চেকলেট বিতরণ করা হয় । আমরা তাদের যেকোন প্রয়োজনে পাশে আছি এসময় অনেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।

শনিবার, ১০ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like