

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : ৯ দফা বাস্তবায়ন ও চলমান অস্থিরতা, হামলা ভাংচুরসহ নৌরাজ্য রোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার( ১০ আগস্ট ) রাতে তাদের নিজস্ব কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলাসহ কুয়াকাটা পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইসলামি আন্দোলন এর পটুয়াখালী জেলা শাখার আমির মুফতি মাওলানা মো: হাবিবুর রহমান বলেন, আমরা ৯ দফার রূপরেখা দিয়েছি। এর মধ্যে একটি বাস্তবায়ন হয়েছে। বাকি দফা বাস্তবায়নে অন্তরবর্তিকালীন সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
মুফতি হাবিবুর রহমান আরো বলেন, একটি পক্ষ শিক্ষার্থীদের বিজয়কে পুঁজি করে দেশে হামলা ভাংচুর,দখল, বাড়িঘর জালিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। এ নৈরাজ্য রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
রোববার, ১১ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়










