চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশি কার্যক্রম শুরু

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় সাদা পোষাকে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। রবিবার (১১ আগস্ট) বিকেলে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সুধীজনের উপস্থিতিতে মতবিনিময় সভার মধ্যদিয়ে পুলিশ সদস্যদের থানায় বরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল তাকবীর’র সভাপতিত্বে ও ফরিদগঞ্জ থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,পৌরসভার সাবেক মেয়র মঞ্জিলহোসেন পাটওয়ারী,প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমরা আসলেই সফল, সারা বাংলাদেশে যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় ফরিদগঞ্জে সহনীয় মাত্রা ছিল। উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে থানার দাপ্তরিক কার্যক্রম শুরু করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার বলেন, আজকে আপনারা যেভাবে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন, আমি অনেক সাহস পেলাম। আগামীতে আপনাদের সাথে নিয়ে শান্তিপূর্ণ ফরিদগঞ্জ গড়ে তোলতে চাই।

উল্লেখ্য,গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পর থানায় হামলা করে বিক্ষুব্ধ জনতা। এতে ভয়ে পালিয়ে যায় ওসিসহ সকল পুলিশ সদস্যরা।

রোববার, ১১ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like