শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর রহমান

মো: আব্দুল করিম, শেরপুর : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয় আওয়ামী লীগ সরকারের। পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে নতুন অর্ন্তবর্তিকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের পর উদ্ভুত পরিস্থিতির পর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন সাময়িক সমস্যা কারণে অনুপস্হিত রয়েছেন।

১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম, ২নং প্যানেল মেয়র কামাল হোসেনও অনুপস্থিত। পৌরসভার মেয়র ও প্যানেল মেয়র সহ অনুপস্থিত থাকায় পৌর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় পৌরবাসীদের সেবা ও অফিসিয়ার কাজকর্মের গতি আনয়নের জন্য উপস্থিত কাউন্সিলদের নিয়ে এক জরুরি আলোচনা সভার আহ্বান করা হয় ১২ আগস্ট সোমবার সকালে পৌর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় কাউন্সিলরদের সিদ্ধান্তে পৌরসভার কার্যক্রমে সচল রাখার জন্য ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানকে ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিনকে ২নং প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

সভায় উদ্ভুত পরিস্থিতিতে পৌরসভার কার্যক্রমকে সচল রাখার জন্য ১নং প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত মেয়র মো: হাবিবুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি পৌরবাসী সকলকেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

হাবিবুর রহমান ভারপ্রাপ্ত মেয়র হওয়ার জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্র দল নেতা শুভ্র দা, জেলা ছাত্র দলের সদ্য সাবেক প্রচার সম্পাদক মাহনূর রোশান মাহিন, পৌর ছাত্র দলের সদস্য সচিব খালিদুজ্জান আসিফ সহ আরও অনেকে।

সোমবার, ১২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

 

You might like