

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে নিজ বাড়িতে দুর্বৃত্তরা মা ও ২ ছেলে সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে।
বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি পাশে কুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিম উদ্দীনের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সন্তান সৈকত (১২) ও সায়হাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেলিম বোদা বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়িতে যায়। এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকে। দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসে একজন মহিলা ও তার দুই সন্তানের মরদেহ ড্রয়িং রুমের মেঝেতে পাওয়া গেছে। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত চালানো হবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা








