

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাত ৮ টায় মনপুরা প্রেস ক্লাব ভবনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের সাবেক সহসভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের সকল সদসদের সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষনা করেন মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাহবুবুল আলম শাহীন।

কমিটিতে মোঃ অহিদুর রহমানকে (দৈনিক আমাদের নতুন সময়) সভাপতি ও সীমান্ত হেলালকে (দৈনিক যায়যায়দিন ও মাইটিভি) সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে মোঃ শহীদুল ইসলামকে সহসভাপতি, এস. ডি দূর্জয়কে সাংগঠনিক সম্পাদক, মোঃ আল মামুনকে অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মনপুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আমীর হোসেন হাওলাদার, মোঃ মাহবুবুল আলম শাহীন, মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সালাহ উদ্দিন ও আবদুল্লাহ জুয়েল।
মনপুরা প্রেস ক্লাবের এই নবগঠিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়










