

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘‘গণবিপ্লব প্রবাহ : চলমান ইশতেহারের খসড়া’’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠান। শনিবার রাতে নগরীর ঝাউতলাস্থ লিংক বাংলা মিলনোয়তনে সূধীজনদের অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্ত চিন্তার সংগঠন ‘যৌথ খামার’।
আলোচনা অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লষক অধ্যাপক সেলিম রেজা নিউটন রচিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন যৌথ খামার সংগঠনের সংগঠক মনজুরুল আজিম পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস মহিউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন যৌথ খামারের সংগঠক এডভোকেট শহিদুল হক স্বপন। এতে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হক, সচেত নাগরিক কমিটি সনাকের সভাপতি বদরুল হুদা জেনুসহ অন্যান্য সূধীজনরা।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিগত সরকারের দু:শাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় কুমিল্লা সংস্কুতিক জোটের সাবেক সভাপতি অধ্যাপক মাসুদ মজুমদার ও খায়রুল আনাম রায়হান এবং বাসদ কুমিল্লার সমন্বয়ক আবদুর রাজ্জাক, বাসদ নেতা রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার, সাংস্কৃতিক সংগঠক খন্দকার হুমায়ন কবীর, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও গণ সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
রোববার, ১৮ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়







