

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণ পুর বাজার সড়কে খানা খন্দে ভরা। যানবাহন ও যাত্রী সাধারণের চলাচলে দূর্ভোগ চরমে। এছাড়া স্কুল- কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদে আশা যাওয়া মুসল্লি, ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতাদের চলাচলে খুবই অসুবিধা ভোগ করতে হয়।
একটু বৃষ্টি এলেই বাজারের সড়ক গুলো চলাচলের অনুপযোগী হয়ে পরে। গত ১৮ আগষ্ট সরজমিন পরিদর্শন করে এ তথ্য জানা যায়। নারায়নপুর জৈনপুরী বাস ষ্টান হইতে পূর্ব দিকে বাজার সড়কের বেহাল দশা। এ ছাড়া বাজারের অন্যান্য সড়কের একই অবস্থা।

এ বাজারটি একটি প্রসিদ্ধ বাজার, হাট আসলে ক্রেতা বিক্রেতায় সয়লাব হয়ে যাশ বাজারে। চলাচলের সময় তিল ধারনের ও জায়গা থাকেনা সড়কে। সরজমিন তদন্ত পূর্বক সড়কটি মেরামত করার জন্য মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন নারায়নপুর বাজার ব্যবসায়ী বৃন্দ।
সোমবার, ১৯ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়










