সরাইলে বাড়ি দখলের চেষ্টা, হামলা মামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালী মহলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়ার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টা, লুটপাট হামলা মামলার অভিযোগ উঠেছে। তার সহযোগীতায় বাশারফ হোসেন ভূইয়া, আইয়ুব হোসেন ভূইয়া, মোখলেছুর রহমান, মো. মাসুদ মিয়া, সিরাজ মিয়াসহ আরো কয়েকজন মিলে ক্ষমতার দাপটে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে একাধিক অভিযোগ রয়েছে।

অরুয়াইল গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া ব্রাহ্মনবাড়িয়া আদালত, পুলিশ সুপার কার্যালয় ও সরাইল থানার একাধিক অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে।

অরুয়াইল গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী বিলকিছ আক্তার অভিযোগে বলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাদে অরুয়াইল মৌজার খতিয়ান নং- আর ও আর ১৫৩, বিএস ১৫৫ খারিজ ৪৭০, দাগ নং- আরও আর ৮৪, বিএস ১৪৬ পরিমান ১৩ শতকের অন্দরে ৬.৫০ শতক। এ জমি ১৫৩ নং আরওআর খতিয়ানের বাড়ী ভূমিতে আমরা দাত্রীগনের পিতামহ ব্রজবাসী সূত্র ধর তার নিজ নাম রেকর্ডভুক্ত ক্রমে মালিক থাকাবস্থায় দাত্রীগনের পিতা হরিদাস চন্দ্র সূত্রধর সহ দুই পুত্র ওয়ারিশ জীবমানে মৃত্যুবরণ করার পর আমরা দাত্রীগনের পিতা হরিদাস চন্দ্র সূত্রধর তাহার পিতার ত্যাজ্য বিত্ত সম্পত্তিতে পিতার ওয়ারিশ সূত্রে মালিক স্বত্ত্ববান থাকাবস্থায় বাংলাদেশ ভূমি জরিপে ১৫৫ নং চুড়ান্ত বি.এস খতিয়ানে এজমালীতে নিজ নাম রেকর্ডভুক্ত ক্রমে মালিক স্বত্ত্ববান থাকাবস্থায় আমরা দাত্রীগনসহ তিন কণ্যা ওয়ারিশ জীবমানে মৃত্যুবরণ করিলে পর আমরা দাত্রীগন হিন্দু দায়ভাগ আইনের বিধান মতে মৃত পিতার ত্যাজ্য বিত্ত সম্পত্তিতে পিতার ওয়ারিশ সূত্রে উল্লেখিত বি.এস খতিয়ানের মধ্যে পারিবারিক আপোষ চিহ্নিত বন্টনে চিহ্নিত ভাবে নিম্ন তফছিলের বাড়ী ভূমিতে অংশ মূলে মালিক স্বত্ত্ববতী ও ভোগদখলকারিনী থাকেন। দাত্রীগন ভূমি বিক্রয় করার প্রস্তাব করলে পর গ্রহিতাগন উহা খরিদ করিতে রাজী হওয়ায় ভূমির বাজার দর সাব্যস্থ ক্রমে মূল্যের সম্যক টাকা নগদ বুঝে নিয়ে সাফ বিক্রয় করে।

এ দিকে এ জমিতে বিলকিছ আক্তার ও মো. জাবেদ মিয়া বসত উঠায়ে বসবাস করতে থাকাবস্থায় আমাদের বিরোধীতা করিয়া তফসীলভুক্ত ভূমি দখল করার পায়তারা করছে। প্রভাবশালী মহল আমাদের খুন জখম করার হুমকি দেয়াসহ বিভিন্ন সময় আমাদের বাড়ী-ঘরে আক্রমন করে ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এক কথায় তাদের অত্যাচারে বাড়ী ঘরে বসবাস করা দুস্কর হয়ে পড়েছে।

এই নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার শালিস বৈঠক হয়। এই প্রভাবশালী মহল আমাদের ফঁসাতে মুর্তি ভাঙ্গার নাটক সাজায়, পরে তা মিথ্যা প্রমাণিত হয়।

ইউপি সদস্য মো. মাসুদ মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে আণীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান থাকায় আমরা সামাজিক লোক হওয়ায় কিছু দায়িত্ব থাকে। সত্য বলতে গেলেও অনেকের চক্ষুশূল হতে হয়।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়াকে একাধিকবার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like