

নিউজ ডেস্ক : চাঁদপুরের কচুয়া থানায় গত ৫ আগস্ট গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১২০০ জনকে।
আজ রোববার কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমরা বিকেলে কচুয়ায় থানায় মামলা দায়ের করেছি। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত ১ হাজার থেকে ১২০০ জনকে।’
হাসিনা সরকারের পদত্যাগ করে দেশত্যাগের ঘোষণায় গত ৫ আগস্ট সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলায় বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ জনতা। ওইদিন বিকেল সাড়ে ৫টায় উত্তেজিত জনতা কচুয়া থানায় হামলা চালালে প্রাণরক্ষায় পালিয়ে যাওয়ার সময় জনরোষের শিকার হন থানার ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদ সরকার।
এ সময় মামুনকে উত্তেজিত জনতা পিটিয়ে পাশের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ফেলে যায়। পরে সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার আবদুল্লাহপুরে বাড়িতে দাফন করা হয়।
নিহত এসআই মামুন ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর চাঁদপুর থেকে কচুয়া থানায় যোগ দেন।
রোববার, ২৫ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়







