ফরিদগঞ্জে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়-ক্ষতি

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ১০দিন ব্যাপী টানা অতিবৃষ্টিতে রাস্তা-ঘাট, মৎস্য প্রজেক্টসহ উঠতি ফসল ও শাকসবজির।পানির নিচে তলীয়ে গেছে শত শত মৎস্য প্রজেক্ট ও ফসলের ক্ষেত। জনজীন বিপর্যস্ত হয়েে পড়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও খেঁটে খাওয়া মানুষগুলোর । দুর্ভোগের শিকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে মৎস্য চাষী ও পোল্ট্রি খামারীরা।

উপজেলার রূপসা এলাকার কাঠমিস্ত্রি বিল্লাল হোসেন, রুহুল আমিন, এমরান’র সঙ্গে কথা হলে তারা বলেন, পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাদের।

দুর্ভোগের কথা জানিয়েছেন অটো রিকশাচালক মোঃ জসিমউদ্দিন, আবু মৃর্ধ্যা, আবুল হাসিম জানান, জলাবদ্ধাতায় রাস্তাগুলো তলিয়ে গিয়ে চলাচল বদ্ধ হয়ে যায়। আটো চালাতে পারছিনা ফলে পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের

পৌর এলাকার চতুরা গ্রামের জাহিদ হোসেন, ওয়াহাব আলী , মহিন জানান, তাদের বৃষ্টির কারনে তার পোল্ট্রি খামারের প্রায় ৩৫০০ মোরগের বাচ্ছা নষ্ট হয়ে গেছে।

কেরোয়া ও গাজীপুর এলাকার মৎস্যচাষি আঃ রব জানান, মো: ইসমাইল হোসেন সোহেল , মোঃ আমিন মিজি কাউন্সেলর মোঃ নাজিম উদ্দিন জানায়, মোঃ কামাল মাল , সাইফুল ইসলাম অনেকে জানান, যৌথপুঁজি বিনিয়োগ করে প্রায় শতাধীক চর , পুকুর ও নদীতে মাছ চাষ করেছেন। অতিবৃষ্টি ও জলাবদ্ধাতার কারণে খামারের মাছ ভেসে গিয়ে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।তাদের দাবী সহজ ও স্বল্প শর্তে লোনের ব্যবস্থা করার।

উপজেলা মৎস্য কর্মর্কতা বেলায়েত হোসেন বলেন, সেচপ্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে, পানি নিষ্কাশনের জন্য। মৎস্য প্রজেক্টগুলোর ২৬৯৫ হেক্টোরের মধ্যে ৬.৭৫ হেক্টোরে ৮ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে সাড়ে ৭ হাজার মৎস্য চাষির। পানি নেমে গেলে ক্ষতির পরিমান আরো বৃদ্ধি পেতে পারে। সহজ ও স্বল্প সুদে ঋৃণ দিলেমৎস্য চাষিরা ঘুড়ে দাড়াতে পারবে বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, অতীবৃষ্টি ও জলাবদ্ধাতার কারণে আক্রান্ত ক্ষতির পরিমান আমন ১২৬ হেক্টোর, রোপা আমন ২৬০ হেক্টোর , রোপনকৃত আমন ৩৯৫ হেক্টোর , আখ ১২৮ হেক্টোর , শাকসবজি ১২৫ হেক্টোর। বিশেষ করে শাকসবজির ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের খুবই কষ্ট হবে।

পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন জানান, বৃষ্টিতে ও জড়ো হাওয়ার কারনে গাছপালা ভেঙ্গে পড়ে ১০/১২টি ট্রান্সফরমার বিকল হয়েছে,অনেক জায়গায় তার ছিড়ে পড়েছে, বেশ কিছু জায়গায় খাম্বা হেলে পড়েছে। গাছপালা অপসারণ করে ও লাইন মেরামতের কাজ অব্যাহত রয়েছে। প্রতিকুল আবহাওয়ার মাঝেও নিরলস প্রচেষ্টায় বিদ্যুত সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, অতীবৃষ্টি ও জলাবদ্ধাতার কারনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পানি সরে যাওয়ার পর প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপন করা যাবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে পানি নিস্কাশন হয়ে যাবে।

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like