

মাকসুমুল মুকিম,দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৯ দফা দাবী আদায়ের লক্ষে ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জয়পাড়ার কালিমা চত্ত্বরে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি হাফেজ রুহুল আমিন দেওয়ান ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, সমাবেশের উদ্বোধক ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আল আমিন শাহাদাত , দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি মোঃআমজাদ হোসাইন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ মোশারফ
হোসাইন শামীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি মাওলানা মুজাম্মিল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃরাহাত আহমাদ প্রমুখ।
গণসমাবেশে বক্তারা বলেন, আপনারা আওয়ামীলীগকে ক্ষমতায় দেখেছেন, বিএনপি কে ক্ষমতায় দেখেছেন, জাতীয় পার্টি কে ক্ষমতায় দেখেছেন, কোন দল ই এ দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারে নি, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনুন। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।
রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়











