পদত্যাগে বাধ্য করানো অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে ফেরালেন সাধারণ শিক্ষার্থীরা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পদত্যাগে বাধ্য করানোর চারদিন পর পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া জামিলাতুন নেছা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. মফিজ উদ্দীনকে স্বপদে ফেরালেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসাটির সাধারণ শিক্ষার্থীরা ওই অধ্যক্ষকে ফিরিয়ে আনেন। এসময় অধ্যক্ষ মফিজ উদ্দীনকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। পরে অধ্যক্ষকে তাঁর চেয়ারে বসানো হয়।

গত ২৭ আগস্ট (মঙ্গলবার) বহিরাগত একদল শিক্ষার্থী জোরপূর্বক ওই অধ্যক্ষকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে মাদরাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

অধ্যক্ষকে ফিরিয়ে আনা শিক্ষার্থীরা জানান, কিছু শিক্ষার্থী অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। পরে আমরা (শিক্ষার্থীরা) উদ্যোগ গ্রহণ করে আমাদের স্যারকে ফিরিয়ে এনেছি।

অধ্যক্ষ মফিজ উদ্দীন বলেন, যারা আমাকে পদত্যাগে বাধ্য করেছিল তাদের প্রতি মোটেও ক্ষোভ-আক্ষেপ নেই। প্রতিষ্ঠানটি যেন ভালো করে চালাতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like