

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।লাশটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, মরদেহটি ৪ দিন পূর্বে নিখোঁজ হওয়া বোরহানউদ্দিন উপজেলার এক জেলের লাশ বলে ধারনা করছেন তার পরিবার ও স্থানীয়রা।

এবিষয়ে মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।
রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়











