

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হলেন,ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসেন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন এর নাম নির্বাচিত হিসেবে ঘোষণা করেন।

মোস্তফা মজুমদার সুমন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মনিনাগ) গ্রামের মজুমদার বাড়ির মরহুম আবুল খায়ের মজুমদারের বড় ছেলে।
মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস (মাস্টার্স সোশ্যাল সাইন্স) সম্পন্ন করেন।
তিনি বর্তমানে হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, হাজীগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ সাবেক সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন নতুন দায়িত্ব যেন ন্যায়নিষ্ঠভাবে পরিচালনা করতে পারেন সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
সেই সাথে তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন এবং বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন কলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, অত্র কলেজের ছাত্র ছাত্রীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবো এবং কলেজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবো। এক্ষেত্রে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করছি।
এসময় নির্বাচনে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, এ কে এম সেলিম মজুমদার, কলেজের ম্যানেজিং কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার, সাবেক ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আজিম মজুমদার, কলেজের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান সরকার ও আবুল কালাম আজাদসহ কলেজের শিক্ষক, শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মজুমদার পরিবারের সদস্যদের মধ্যে নসু মজুমদার, মঞ্জু মজুমদার, মহিউদ্দিন মজুমদার, একরামুল করিম সুজন মজুমদার, এনামুল হক মজুমদার, ফজলুল হক মজুমদার, টিটু মজুমদার, নিশান মজুমদার, উজ্জল মজুমদার, আকতার মজুমদার, রাব্বি মজুমদার, জোবায়ের মজুমদার, মারুফ মজুমদার, ফরহাদ মজুমদার উপস্থিত ছিলেন।
রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়







