কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

খুব শীঘ্রই দেশে ফিরবেন কায়কোবাদ।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি।
মুরনাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে রোববার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কন্ঠরোধ করেছিল স্বৈরাচার আওয়ামীলীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আআওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। এখন স্বাধীনভাবে সাংবাদিকরা লিখতে পারবেন। আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে বিগত স্বৈরাচার সরকারের ১৬ বছরের শাসনামলের অনিয়মগুলো তুলে ধরে সামাজকে কলঙ্কিত মুক্ত করবেন।

তারা বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এবং মুরাদনগরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শীঘ্রই দেশে ফিরে আসবেন। স্বচ্ছতার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দেশ পরিচালনার জন্য এগিয়ে যাবে।

নেতারা আরো বলেন, গত ৪ আগস্টের পর থেকে সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা নির্যাতিত সাধারণ মানুষ ও ছাত্র-জনতার ক্ষোভের বাহিঃপ্রকাশ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন অঞ্জন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মজিবুল হক, বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার, নজরুল ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাছান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে কুমিল্লা জেলা ও মুরাদনগর উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like