

ফরিদগঞ্জ প্রতিনিধি:
৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশে লুটপাটের ঘটনার অংশ হিসাবে চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে মালামাল লুটের অভিযোগ করে সোস্যাল মিডিয়া একটি একটি পোষ্ট করা হয়। এ নিয়ে সোস্যাল মিডিয়ায়- আলোচনা সমালোচনার ঝড় উঠে।

বিষয়টি জানতে সরজমিনে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সুমন বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের পর আমরা কাজ বন্ধ করে দেই। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হয়েছে আমরা কাগ শুরু করেছি। অপর প্রশ্নের জবাবে বলেন, আমাদের এই সাইড থেকে কোন মালামাল চুরি বা লোট হয় নাই আমরা নিজেরাই কাজ বন্ধ করেছি।
সাবকন্টেকট্রার আবু জাফর বলেন, ঠিকাদারে নির্দেশে আমরা কাজ বন্ধ করেছি। আমাদের কোন মালামাল চুরি বা লোট হয় নাই আমি তালা মেরে চলে গেছি এবং তালা বন্ধ অবস্থায় পেয়েছি। এখন আবার কাজ শুরু করেছি। আমাদের কোন ক্ষতি হয় নাই।
পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার বলেন, আমাদের এই সাইডের কোন মালামাল চুরি হয় নাই। দেশের পরিস্থিতি ও বন্যার কারনে কাজ কয়েকদিন বন্ধ ছিল এখন আবার কাজ চলমান অবস্থায় রয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমাকে দলীয় ভাবে হেয় করার জন্য কিছু কুচক্রি মহল আমার ফরিদগঞ্জ পেইজে মিথ্যা তথ্য দিয়ে একটি পোষ্ট করছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এই কাজের সাথে কোন ভাবে জড়িত ছিলাম না তার উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার বিরুদ্ধে এমন পোষ্ট করেছে। যা আপনার সরজমিনে গিয়ে দেখেছেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা










