কুমিল্লায় কাজের কথা বলে এনে হত্যা করে মাটি চাপা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২৭ সেপ্টেম্বর ২০২৪
হবিগঞ্জ থেকে কুমিল্লায় কাজের কথা বলে এনে ঘুমের মধ্যে পিটিয়ে হত্যা করে ঘরের ভিতরেই মাটিচাপা দেয়া একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার পিরোজপুর গ্রামে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২), তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে হত্যাকারী নোয়াজ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে।

নোয়াজ আলী জানান, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সাথে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে নোয়াজের ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়।

তিনি ধারণা করেন কবিরাজের মাধ্যমে তাবিজ করে তার ছেলেকে মেরেছে নুরুল। পুত্র শোকে তার স্ত্রীও মারা যান। সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ন হয়ে গত ২১ সেপ্টেম্বর শনিবার কাজের কথা বলে নিয়ে আসেন কুমিল্লার দেবিদ্বারে। তারপর গত সোমবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টার সময় ঘুমন্ত অবস্থায় পিটিয়ে নুরুলকে হত্যা করেন নোয়াজ। হত্যা করে ঘুমানোর স্থানেই মাটিতে পুঁতে ফেলেন। এসময় নিহত নুরুলের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে ঘটনা বিষয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে স্হানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, ঘাতক নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাকে আটক করে স্থানীয়রা।

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

ভারতে পালানোর সময় সাবেক এমপি বাহারের সহযোগীসহ দুইজন আটক

নিউজ ডেস্ক :
ভারতের পালানোর সময় কুমিল্লা-৬ (সদর-সিটি-সেনানিবাস) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অন্যতম সহযোগী ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতান ওরফে টাইগার টিপুসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক টিপু সুলতান ওরফে টাইগার টিপু কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার নসিব মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান (৪৮)।

তাদের মধ্যে টিপু সুলতান ওরফে টাইগার টিপু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক। সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সরাসরি সশস্ত্র হামলায় অংশ নেন টাইগার টিপু। বিজিবির কাছে গোয়েন্দা তথ্য ছিল, তিনি (টাইগার টিপু) সব সময় অস্ত্র দেখিয়ে নগরীর ঠাকুরপাড়া এলাকায় মানুষকে ভয়ভীতি দেখাতেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক এম এ জাবের বিন জব্বার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের একটি টহল দল। এ সময় সীমান্ত অতিক্রম করার সময় আওয়ামী লীগ নেতা টাইগার টিপু ও মারজানুর রহমানকে সীমান্ত পিলার ২০৭৮-এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

You might like