আমরা ২৪-এর মুক্তিযুদ্ধা : মাওলানা লোকমান হোসেন জাফরী

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং সংখ্যানুপাতিক (চজ)পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ। রোববার (৬ অক্টোবর) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। তিনি বলেন, আমরা ২৪ এর মুক্তিযুদ্ধা কেউ আমাদের রাজাকার বললে হাত ও মুখ চেপে ধরবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশে যত সমস্যা আছে তা দূর করতে আপনারা কাজ করবেন।

রাষ্ট্র সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে আমাদের সকলকেও সংস্কার হতে হবে। রাজনীতিতেও সংস্কার প্রয়োজন। শহীদদের রক্তের বিনিময়ে সন্ত্রাস দুর্নীতিবাজ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে। এদেশে চরমোনাই পীরের মাধ্যমে ইসলামী রাষ্ট্র দেখতে চায় সকল শ্রেণী পেশার মানুষ। দিনের ভোট রাতে হতে দিবে না ইসলামী আন্দোলন। এখন থেকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা আর রক্তপাত চাইনা। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এখানে কোন ভেদাভেদ চলবে না। আমরা বিভক্তির রাজনীতি চাইনা। আগামী নির্বাচনে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি শক্তিশালী ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করে সুশাসন প্রতিষ্ঠা এবং দূর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়তে চায় ইসলামী আন্দোলন। আগামী নির্বাচনে আমরা সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করবো। ৫ আগষ্ট ইসলামী আন্দোলন অনন্য ভূমিকা রেখেছে। যা চিরদিন এদেশের মানুষ স্মরণ রাখবে।

ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আবু মুসা’র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাসুম বিল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এর সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী আল্লামা মকবুল হোসাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন, আরো বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি মাওঃ নুরুল আমিন জিহাদী, জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওঃ বেলাল হোসাইন রাজি, জেলা সহ-প্রচার সম্পাদক এইচ এম নিজাম, উপজেলা সহ-সভাপতি প্রভাষক মাওঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি মাওলানা নাসিরুল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মুফতি নজরুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মাওঃ নুরুল্লাহ, শ্রমিক আন্দোলন সভাপতি সফিকুর রহমান, ছাত্র আন্দোলন সাঃ সম্পাদক মিনহাজুল ইসলাম, পৌর সভাপতি মুফতী ফেদাউস আল আজাদ,মাওঃ হেলাল উদ্দিন, হাঃ নজরুল ইসলাম, মুফতী ওমর ফারুক প্রমুখ।

রোববার, ০৬ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like