

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
বলছি ঢাকার নবাবগঞ্জ থানার গবিন্দপুর গ্রামের বাসিন্দা ছোট্ট শিশু ফাতীহ্ মোহাম্মদ এর কথা।

জানা যায়, পেইন্টিং টি ৩ আগষ্ট ২০২৪ আনুমানিক রাত ৯-১০ এর দিকে আন্দোলনের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এঁকেছে।
ফাতীহ্ মোহাম্মদ এর বাবা ইহসান আন্নুর একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত চিত্র শিল্পী। তিনি বলেন, আমি আন্দোলনের বিষয় নিয়ে একটা পেইন্টিং করছিলাম আর আহতদের ভিডিও দেখছিলাম পাশে ফোন রেখে, আর ওকেও দেখাচ্ছিলাম। বিভিন্নভাবে ও প্রশ্ন করছিলো যে,ওরা কিভাবে ব্যাথা পেয়েছে।ওর মন যেন খারাপ না হয় বা দুশ্চিন্তা না করে এজন্য আমি বলেছি ওরা পাখির মতো ব্যাথা পেয়েছে।
“পাখি” শব্দটা বলেছি “ব্যাথা” শব্দ থেকে ডাইভার্ট করার উদ্দেশ্যে। তারপর সে বললো, বাবা আমি পেইন্টিং করতে চাই।ও খুব ছোট থেকেই ছবি আঁকা পছন্দ করে। জিগ্যেস করেছি, বাবা কি কি রং দিয়ে আঁকতে চাও? সে বললো কালো, লাল দিয়ে আঁকবে। আমি দিলাম। তারপর আমি নিজে থেকে সাদা এবং গোলাপী রং এগিয়ে দিলাম।এই চারটি রং দিয়েই পুরোনো একটা পিভিসি বোর্ডের উপর মোটা করে রং দিতে শুরু করলো ছোট একটা স্পেচুলা নিয়ে।
আমি আবার জিজ্ঞাসা করলাম, বাবা কি আঁকছো? বললো- বাবা আমি পাখি আঁকছি। আমি বললাম পাখি কেনো আঁকছো? সে আদরমাখা কন্ঠে বললো, বেবীরা পাখির মতো ব্যাথা পেয়েছে তাই আঁকছি। আমি আর কিছু বল্লাম না, সে আঁকলো আমি দেখলাম। আমিও সহযোগিতা করলাম রং এগিয়ে দিয়ে কিন্তু শেষে এসে মনে হলো পাখিগুলো আকাশে উড়ছে। তিনি আরো বলেন, স্বাধীনভাবে আন্দোলনকে ঘিরে আকাঁ সম্ভবত সবচেয়ে কম বয়সী চিত্র শিল্পীর পেইন্টিং এটি।
পেইন্টিং এর বাম পাশে নিচে শিল্পীর টিপসই আমি সংগ্রহ করে রেখেছি, কেনো না সে এখনো লিখতে শিখেনি। ভাবছি আমার কোনো এক্সিবিশনে ছবিটিকে প্রদর্শনীর জন্য কতৃপক্ষকে রিকোয়েস্ট করবো অবশ্যই।
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?









