নালিতাবাড়ীতে বন্যার্তদের পাশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সুফিয়ান

মো: আব্দুল করিম, শেরপুর  প্রতিনিধি :

শেরপুর সীমান্তবর্তী উপজেলায় নালিতাবাড়ীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী হাজারো মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এঁর নির্দেশে ৯ সেপ্টেম্বর বুধবার উপজেলায় বন্যাদূর্গতের মাঝে খাদ্য,প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, এবং বন্যায় নিহত তিন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়ত প্রদান করেন শেরপুর-২( নকলা-নালিতাবাড়ী) আসনের গণমানুষের নেতা আগামী দিনের ধানের শীষের কান্ডারী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র
আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

এসময় সুফিয়ান বলেন, আমি নিজ হাতে বন্যাদূর্গতদের হাতে ত্রাণ সামগ্রিক, ওষুধ ও নগদ অর্থ প্রদান করছি। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছি, তাদেরকে আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব সহযোগিতা করছি । আমি হাসপাতালে গিয়ে রোগীদের দেখাশোনা ও চিকিৎসকদের সাথে কথা বলে তাদের সুচিকিৎসার নিশ্চিত করছি। আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে, যে কোন প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমার সাধ্যমতে সহযোগিতা করব, পাশে থাকব ইনশাআল্লাহ। বান ভাসি মানুষের পাশ দাঁড়ানোর জন্য অন্যদের কে অনুরোধ করেন। পরিশেষে তিনি সকলের উদ্দেশ্য বলেন, আমি যেন আপনাদের খেদমতে এগিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম,মোঃ রাব্বি হাসান। উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সামিদুল ইসলাম মুন্সী, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বাবুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমাস আলী,শহর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুখন,শহর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান নয়ন,উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার হোসেন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল রানা বাচ্চু,উপজেলা কৃষক দলের সি:যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হুমায়ন কবির,শহর ছাত্রদলের আহবায়ক ফরিদ আলমসহ উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like