

জাকারিয়া জাহিদ, পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর মানবিক সাড়াদান প্রকল্পের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারের মাঝে বহুমূখী অর্থ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মহিপুর থানার সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা, ২০ লিটার সাইজের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের মগ, খাবার স্যালাইন, রিচার্জেবল লাইট ও জেরিকেন বিতরণ করা হয়েছে। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে ঘর মেরামতের জন্য ৩৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় মহিপুর অফিসে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনের সঞ্চালনায় ও বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










