

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার দোহার উপজেলার করম আলীর মোড়, লটাখোলা, মৈনট ঘাট, মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে।

১৩ অক্টোবর (রবিবার) এ অভিযান পরিচালনা করা হয়েছে ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে ০২ জন জেলেকে ইলিশ মাছ ধরা থেকে নিবৃত্ত করা; আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামক ০৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর সংশ্লিষ্ট ধারায় ০৪টি বরফকলে সর্বমোট ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান।
মামুন খান , অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি আগামী ০৩ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার জন্য বরফকল মালিকদের নির্দেশনা প্রদান করেন।মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ০৩ নভেম্বর পর্যন্ত দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?









