মুরাদনগরের পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘ’র আহ্বায়ক শিমুল বিল্লাল, সাঈদ শাহ সদস্য সচিব

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম পীর কাশিমপুরের সামাজিক সংগঠন ‘‘পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘ’’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বর্তমান ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল এবং সদস্যসচিব করা হয়েছে শ্রীকাইল কলেজ ছাত্র সংসদরে সাবেক ভিপি সাঈদ শাহ’কে।

এ উপলক্ষে গত ১৫ অক্টোবর মঙ্গলবার সংগঠনটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহবায়ক- অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, যুগ্ম-আহবায়ক মো: নাজিমউদ্দীন বাবুল, যুগ্ম-আহবায়ক মো: মঈদ আহমেদ, যুগ্ম-আহবায়ক আবদুল কাইয়ূম, যুগ্ম-আহবায়ক মো: শরীফ খান, যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম-আহবায়ক একেএম সাঈদ শামীম, যুগ্ম-আহবায়ক- আনোয়ারুল হক মেম্বার, যুগ্ম-আহবায়ক মো: আসাদুজ্জামান সোহাগ।

অনুষ্ঠিত জরুরী সভায় সভায় সভাপতিত্ব করেন অত্র কমিটির আহ্বায়ক মো: শিমুল বিল্লাল শিমুল।

সভার শুরুতেই সভাপতি, আহবায়ক কমিটি কর্তৃক ইতিপূর্বে সম্পন্ন করা কাজ সমূহ সবাইকে অবগত করেন এবং পরবর্তী কার্যক্রমের বিষয় সমূহ অবতারনা করেন।

সভায় উপস্থিত সম্মানীত সদস্যগণ কমিটির আগামীদিনের কার্যক্রম ও কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেনঃ

১। আহ্বায়ক কমিটির কাজকর্মকে আরো গতিশীল এবং কমিটির আহ্বায়ককে সার্বিক সহযোগীতা করার জন্য অত্র কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সাঈদ শাহ কে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয় ।

২। সংগঠনের দাপ্তরিক কাজ সুন্দরভাবে পরিচালনা এবং সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দৈনিক/মাসিক সম্মানীর ভিত্তিতে একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

৩। আগামী ২৫ শে অক্টোবর ২০২৪, শুক্রবার সকলের উপস্থিতিতে পীর কাশিম পুর যুব কল্যাণ সংঘ এর “সদস্য সংগ্রহ কার্যক্রম”এর শুভ উদ্বোধন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

আর কোন আলোচনা না থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আহবায়ক ও সভার সভাপতি শিমুল বিল্লাল শিমুল সভার সমাপ্তি ঘোষণা করেন।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like