উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক :

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা।

রবিবার (২০ অক্টোবর) তাদের সংগঠন একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের (এমুস) সদস্যরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুক-ই-আজমের সঙ্গে তার দপ্তরে এক বৈঠকে নিজেদের ক্ষোভের কথা জানান।

বৈঠকের শুরুতে এমুস চেয়ারম্যান আবীর আহাদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল কেউ কেউ যখন জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের প্রেরণা ঐতিহাসিক ৭ মার্চ, বেদনাবিধুর ১৫ আগস্ট ও ৪ঠা নভেম্বর সংবিধান দিবস নিয়ে নেতিবাচক উক্তি করেন, তখন মুক্তিযোদ্ধা হিসেবে সেই সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে কথা বলতে আমরা বেশ অস্বস্তি ও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি।’

বৈঠকে সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জুলকারনাইন ডালিম, ভাইস চেয়ারম্যান লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা আশরাফ খলিফা, অর্থসচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান ও বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন আহমদ।

বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, বঙ্গবন্ধু সরকারের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমন্বয়ে মুক্তিযোদ্ধা কমিশনের নেতত্বে মুক্তিযোদ্ধা নির্ধারণ, মুক্তিযোদ্ধা তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধা উচ্ছেদ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বাতিল, মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক পর্যায়ে পুনর্বহাল, মাসিক ভাতা বৃদ্ধি ও মাসিক চিকিৎসা ভাতার প্রচলন, ২৫ লাখ টাকার গৃহ ঋণ, শহিদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকেও বিজয় ও নববর্ষ দিবস ভাতা প্রদান ও মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রণয়নের দাবি সম্বলিত ৯ দফা দাবির একটা স্মারকলিপি পড়ে শোনান এমুস চেয়ারম্যান।

এ সময় এমুস নেতারা কোন কোন তালিকায় বেশি ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে সেটি উল্লেখ করে তাদের কোন প্রক্রিয়ায় উচ্ছেদ ও শাস্তির আওতায় আনা যায় সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেন।

পরে উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, এসব দাবি তিনি সংবিধান সংস্কার কমিশনের কাছে সুপারিশ করবেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা পুনরুদ্ধার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের উচ্ছেদের লক্ষ্যে এমুসের পরামর্শগুলোর জন্য তাদের ধন্যবাদ জানান।

তথ্যসূত্র : দৈনিক খবরের কাগজ

রোব বার, ২০ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like