

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২১ অক্টোবর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলমনগর ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌর এলাকার আলমনগর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুমিনুল হক মুমিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী শান্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সমাজ সেবক ওমর ফারুক।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাশিদা বেগম, নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন পুতুল, মোঃ নাসির উদ্দিন, সংগঠনের সদস্য হৃদয়, তোফাজ্জল, মুহিম, মুন্না, রাকিব, আশরাফুল, বাপ্পী, রিদ, তুহিন, জুনাইদ, আকিব, তরিকুল, নাহিদ, জাফর, আলাল, সবুজ, ফয়সাল, ফাহিম, রোহানসহ আরো অনেকে।
এটি একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চাই বলে জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা শাহীন আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো নবীনগর সেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন।
সোমবার, ২১ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








