তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মনপুরায় বিএনপির গণমিছিল

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গণমিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে জিয়া পরিষদের উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী।

উক্ত জনসমাবেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মনপুরা উপজেলা বিএনপি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদের সম্মানিত উপদেষ্টার প্রধান মোঃ শাজাহান সিরিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভেকেট রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার জামাল উদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন, মোঃ জিয়া, মোঃ খোকন, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহমান, উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ রফিক সহ অন্যান্যরা।

বক্তরা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্বৈরাচার হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়েছে। ওই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার ও দ্রæত জাতীয় নির্বাচন দাবি করেন।

এছাড়াও উপজেলা বিএনপির নেতারা আগামী নির্বাচনে (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কায় ভোট দাবি করেন বক্তারা।

 

মঙ্গল বার, ২২ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like