ঘূর্ণিঝড় দানা’র প্রভাব : সারাদেশে নৌ-যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ঘূর্ণীঝড় ‘দানা’র প্রভাবে সাগর ও নদ-নদী উত্তাল হয়ে পড়ায় দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে ভোলার দ্বীপ উপজেলা মনপুরার সাথে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনপুরা।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও বিআইডবিøটিএ’র নির্দেশে সকল প্রকার নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভোলা বিআইডবিøটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান।

দেখা গেছে, মনপুরা-ঢাকা রুট, হাতিয়া-মনপুরা রুট, মনপুরা-তজুমুদ্দিন রুট, বেতুয়া-জনতা রুটে লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে। ওই সমস্ত রুটে চলাচলকারী যাত্রীরা লঞ্চ না চলায় ফিরে গেছে।

এদিকে ঘূর্ণীঝড়ের প্রভাবে সকাল থেকে কোথাও গুড়ি গুড়ি ও কোথাও মাঝারি ধরনে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এতে ঘর তৈকে বের হতে না পারায় বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।

এই ব্যাপারে ভোলা জেলা বিআইডবিøটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম জানান, ৩ নং হুঁশিয়ারী সংকেত জারীর সাথে সাথে ভোলা জেলার সকল উপজেলার অভ্যন্তরীণ ও ঢাকা নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like