

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের তাহসিন মুনীর অনিন্দ্য স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি সিফাত উদ্দিন।

এই অনুষ্ঠানে আকস্মিকভাবে যোগ দেন স্কুলটির প্রাক্তন কৃতি শিক্ষার্থী ইতালিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম। এসময় তিনি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন ও সিনিয়র সহকারী শিক্ষক ছাদেকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বশীর, কাইয়ুম মিয়া, আব্দুল কুদ্দুস, সুজিত কুমার কর, মোঃ জামাল মিয়া, সাবেক সদস্য সহিদুল ইসলাম বাবু, মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমিরুল হক, জুয়েল সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ও শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?







