

মনপুরা (ভোলা) প্রতিনিধি।
ভোলার মনপুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে উপজেলা প্রায় ২০০ জন গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলার সদর হাজিরহাট বাজারে যুবদলের কার্যালয়ের সামনে জাতীয় পাতাকা ও চিকিৎসা সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দিনব্যাপী ফ্রি মেডিকেল টিমে ২ জন চিকিৎসক প্রায় ২’শ রোগীকে বিনামূল্যে সেবা দেয়। এসময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।
ফ্রি মেডিকেল টিমে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ কামাল উদ্দিন,উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, যুবদল নেতা আব্বাস উদ্দিন, ইলিয়াস, সাখাওয়াত, মাকছুদ ও রুবেলসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মেডিকেল ক্যাম্পে মনপুরা যুবদলের শীর্ষ নেতারা জানান, এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতেছি। দেশব্যাপী একইভাবে আমাদের এ কর্মসূচি চলমান। বিএনপি হচ্ছে গণমানুষের দল তাই বাংলাদেশে যে কোন দুর্যোগের আগে ও পরবর্তী সময় থেকে আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি।
রোববার, ২৭ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








