কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’এর পক্ষ থেকে গতকাল বিকেলে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করেন।

তরীর সদস্যরা কুমিল্লা শহরের কান্দিরপাড়, রানির বাজার, টাউন হল, নিউমার্কেট এবং ভিক্টোরিয়া কলেজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় পূবালী চত্ত্বর থেকে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তরী বাংলাদেশ কুমিল্লা এর আহ্বায়ক হাবিবুর রহমান।
এসময় তরী বাংলাদেশ কুমিল্লা এর পক্ষে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. রেজাউল হাসান এবং আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মো. কামরুর রশীদ, হানিফ চৌধুরী, ইব্রাহিম খলিল, মো.শরিফুল ইসলাম, রাকিবুল হাসান, জাফর সাদিক এবং রাজিব দাস। তারা ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন এবং যার যার অবস্থান থেকে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তরী বাংলাদেশ এর আহবায়ক হাবিবুর রহমান জানান – ধারাবাহিক কাজের অংশ হিসেবে জনস্বার্থে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম তরী বাংলাদেশ কুমিল্লা এর বিভিন্ন উপজেলা শাখা সমূহের মাধ্যমে অব্যাহত থাকবে ।

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like