ভাবনা : মহসিন আলম মুহিন

আমি আর আমার ভাবনা একসাথে অনেক হেঁটেছি,
ক্লান্ত আশা সুপ্ত কামনা অনেক কষ্টে হৃদয়ে পুষেছি।।

একে অন্যের দেহের চাদর সবুজ ঘাসে গল্প করেছি,
চোখে চোখ ঠোঁটে ঠোকর মনের অজান্তে অনেক কেঁদেছি।।

কাছে থেকেও এতটা কাল কেউ কাউকে বুঝতে পারনি,
আমি যেন পুরোনো বিকাল ভাবনা আমায় আপন করেনি।।

বসন্ত কাননে রিক্ত বুকে অশ্রু শূন্য নয়নে প্রেয়সী,
চলে যায় কালের বাঁকে একা ফেলে “ভাবনা” বিলাসী।।

# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ

You might like