

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা): ঢাকার দোহারে লটাখোলা নতুন বাজার এলাকায় অটো রিক্সা গ্যারেজ হতে মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।
২৩ নভেম্বর (শনিবার) সকালে দোহার পৌরসভার লটাখোলা নতুন বাজার এলাকার বড় ব্রিজ সংলগ্ন মার্কেটের গ্যারেজ থেকে শহিদ (৩৫) এর লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।

নিহত শহিদ চর লটাখোলা এলাকার মৃত শেখ করম আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে শহিদ অটো রিক্সা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ে।
শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এসময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাকে জাগানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পাশ্ববর্তী দোকানদের ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন।
পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান গ্যারেজ থেকে একটি রিক্সা ও চারটি রিক্সা থেকে মোট ১৬টি ব্যাটারি চুরি হয়েছে। রিক্সা ও ব্যাটারির চুরির ঘটনায় বাধা দেওয়ায় শহিদকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন তারা।
দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










