তাড়াশে চলনবিল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর)সকালে মঙ্গলবাড়িয়া বাজারে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,পাবনা মেডিকেল কলেজের সাবেক

(আর এম ও) ও পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ,মেডিসিন ডায়াবেটিস, চর্ম ও যৌনরোগ, হাড় ও জোড়ার সমস্যা, পঙ্গুত্ব বিশেষজ্ঞ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ আব্দুস সাত্তার।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন তাড়াশ পৌরসভার জামায়াত মনোনিত মেয়র পদপ্রার্থী মোঃ কাউছার হাবিব।

আয়োজনে তাড়াশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. হাফেজ মাওলানা মোঃ আলতাফ হোসেন।

মানবতার কল্যাণে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন।

আয়োজকরা এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রকাশিত: রোববার, ০৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy