

সামর্থ্যের বাইরে জাহির করে লাভ কি নিজেকে,
ছেড়া কাঁথায় শুয়ে, লাখ টাকার স্বপ্ন খোঁজো যে।।
রাজার কন্যা, বেদের ছেলে গল্পে ছিল এক কালে,
এমন স্বপ্ন না দেখাই ভাল, সময়ের পালা বদলে।।

নুন আনতে যাদের-পান্তা ফুরায়, পান্তা আনতে নুন,
খাটো হাতে কলসির তলা ছোঁয়া, আছে কি সেই গুণ।।
ধান গাছে কি তক্তা জোটে, মাকাল কি আর ফল,
নিজের গায়ে বল যদি নেই, ভাইয়ের বল কি বল।।
বাঁশের মাথা লম্বা হলেই যায় কি পারা চাঁদ,
বুদ্ধিহীনের জন্য সদাই-থাকে যে মরণ ফাঁদ।।
যে বিষয় জীবনে তোমার, আসে না কোন কাজে,
তা নিয়ে কেন মাথা ব্যথা সকাল-বিকাল-সাঁঝে।।
আদার ব্যাপারীর জাহাজের খবর-না নেওয়া ভালো,
সময়ের করলে সদ ব্যবহার, জীবন হবে যে আলো।।
ধনীর জায়গায় ধনী থাকে, গুণীর জায়গায় গুণী-
কে আমি? কাজ কি? এলাম কেন এই ভুবনে জানি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








