

সাহিত্য ডেস্ক :
“ভুল” শব্দটির সঠিক বানান হলো “ভুল”। অন্যথায় “ভূল” হলে সেটি ভুল হয়ে যায়, কারণ “ভূল” বানানটি সাধারণভাবে ব্যবহৃত হয় না।

সিএনজি নয়, সিএনজি অটোরিকশা, ব্যাটারীচালিত অটোরিকশা নয়, অটোবাইক/ইজিবাইক
হোন্ডা একটি কোম্পানির নাম, সেজন্যে লিখতে হবে মোটরসাইকেল/ বাইক/স্কুটার। প্রথম দুটি আমাদের দেশে বেশি ব্যবহৃত হয়, সেজন্যে নিউজে স্কুটার ব্যবহার না করাই ভালো।
সভায়/অনুষ্ঠানে/ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমনটি লেখার পরিবর্তে এ সময় উপস্থিত ছিলেন লিখার প্রবণতা বেশি, যেটি পরিত্যাজ্য।
সম্মানজনক ব্যক্তির সর্বনাম হিসেবে ত-এর ওপর চন্দ্রবিন্দু (ঁ) দিয়ে তাঁর লিখা শুদ্ধ। অথচ বুঝে হোক না বুঝে হোক, অনেকেই চোর, ডাকাত, খুনি সহ দুর্বৃত্তদের ক্ষেত্রেও সর্বনাম হিসেবে তাঁর ব্যবহার করে, যেটি দুঃখজনক। কেউ যদি তাঁর ও তার-এর পার্থক্য নির্ণয় করতে না পারে তাহলে সবসময় তার ব্যবহার করাই উত্তম।
রেফ ব্যবহার নিয়েও কেউ কেউ ভয়ানক সমস্যায় আক্রান্ত। আশীর্বাদকে আর্শীবাদ, পুনর্মিলনীকে পুর্নমিলনী/পূর্ণমিলনী, আন্তর্জাতিককে অার্ন্তজাতিক, মুহুর্মুহুকে মুর্হুমুহু, প্রত্যাবর্তনকে প্রত্যার্বতন, জরাজীর্ণকে জরার্জীণ, আত্মসমর্পণকে আত্মসর্মপণ ইত্যাদি লিখে থাকেন।
খেয়াল রাখতে হবে, শব্দের যে অক্ষরের আগে র উচ্চারিত হয়, সেই অক্ষরের ওপর রেফ দিতে হয়। যেমন আশীর্বাদে ব-এর পূর্বে র উচ্চারিত হয়, ভেঙ্গে লিখলে আশীরবাদ, সেজন্যে ব-এর ওপর রেফ হয়। অন্যান্য এমন শব্দের ক্ষেত্রে সেটাই হবে।
সাক্ষীকে স্বাক্ষী, সচ্ছলকে স্বচ্ছল, দুর্গাকে দূর্গা, পরিষ্কারকে পরিস্কার, আবার পুরস্কারকে পুরষ্কার এমন ভুলরূপে লিখার প্রবণতাও দেখা যায়।
একটি নিউজে সভা ব্যবহার শুরু করে পরে আবার অনুষ্ঠান লিখাটা অসুন্দর।
সকল/অন্যান্য/বৃন্দ/বর্গ/গণ ইত্যাদি শব্দ বহুবচন। সেজন্যে সকল ব্যক্তিবর্গ, অন্যান্য নেতৃবৃন্দ, নেতৃবৃন্দগণ লেখা সঠিক নয়, লিখতে হবে সকল ব্যক্তি, অন্য নেতৃবৃন্দ, অন্যান্য নেতা ইত্যাদি।
ইংরেজি যেসব শব্দে st আছে এমন শব্দসমূহ (যেমন স্টেশন-station, পোস্ট-post, স্ট্যান্ড-stand ইত্যাদি) বাংলায় লিখতে গেলেই স্ট ব্যবহার করতে হবে, ষ্ট ব্যবহার করলে সেটা ভুল হবে। ভুল হচ্ছে ষ্টেশন, পোষ্ট, ষ্ট্যান্ড ইত্যাদি।
বার লিখলে ব্র্যাকেটে তারিখটা সন/সালসহ লিখলে ভালো। এতে যিনি নিউজের কাটিং সংরক্ষণ করতে চান/রেফারেন্স দিতে চান, তার অনেক সুবিধা হয়।
কৃতীকে কৃতি লেখে এমন লোকের সংখ্যাই বেশি। অথচ শুদ্ধ হচ্ছে কৃতী। এটি বিশেষণ। কৃতী লোকের সাফল্য বা অর্জনকে কৃতিত্ব বলে।
প্রতিযোগিতা, সহযোগিতা, উপযোগিতা ইত্যাদি লিখতে ী ব্যবহার সঠিক নয়। তবে প্রতিযোগী, সহযোগী, উপযোগী লিখতে ী ব্যবহার করতে হয়।
নামাজে জানাজা সঠিক। কিন্তু অনেকে মানুষের পরিবর্তে নামাজের জানাজা যেন পড়তে চায়, সেজন্যে লিখে নামাজের জানাজা। অন্ত্যেষ্টিক্রিয়া লিখতে পারেন না অনেকে। তারা শেষকৃত্য লেখাই উত্তম।
ক্রিয়া মানে কাজ, ক্রীড়া হলো খেলা। এ দুটোতে দ্বন্দ্বে ভোগেন অনেকে। পরা মানে কিছু পরিধান করা, আর পড়া মানে কোনো লেখা পড়া। এগুলোতে ভুল করেন কেউ কেউ।
খুব গুরুত্বপূর্ণ /খ্যাতিমান ব্যক্তি মারা গেলে লিখতে হয় আর বেঁচে নেই, আর নেই, জীবনাবসান, মহাপ্রয়াণ। কিন্তু সাধারণ কেউ মারা গেলে ইন্তেকাল, মৃত্যু, পরলোকগমন লিখাটা যথার্থ।
ক্রেডিট : কাজী শাহাদাত
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










