উত্তর লুধুয়া নাইট মিনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশের জয়

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ করোসপন্ডেন্ট : মাদককে না বলুন এই প্রতিবন্ধকতার শ্লোগান নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া যুব সমাজের উদ্যোগে, উওর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন হয়ে গেল নক আউট ভিত্তিক ১৬ টিম বিশিষ্ট, উত্তর লুধুয়া নাইট মিনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশ নারায়ণগঞ্জ বনাম জোর খালী ফুটবল একাদশ।

উদ্বোধনী খেলাটি গোল শূন্য ভাবেই শেষ হয়, নক আউট সিস্টেম এর কারনে খেলা গড়ায় টাইব্রেকারে।টুর্নামেন্ট কতৃপক্ষের সিদ্ধান্তে দল প্রতি ৩ টি করে শর্ট খেলা হয়। টাইব্রেকারে ৩/২ গোলে লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশ বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন মোঃ ফয়সাল আহম্মেদ লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশ। লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশের টিম ম্যানেজার ফয়েজ বাবুর পরিচালনায় অন্যান্য খেলোয়াড় হলেন, ফয়েজ পাটোয়ারী, ফয়সাল আহমেদ, সজিব, শিহাব,ইমন ও মেহেদী।

অতিথি হিসেবে ছিলেন উওর লুধুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ মাস্টার , আবুল কাশেম মাষ্টার, বোরহান দেওয়ান, মোকাদ্দেস পাটোয়ারী , মোঃ হান্নান মোঃ মালেক ,মোঃ আলী হোসেন অজি, সাত্তার অজি ,ওয়াসিম প্রধান, মিলন অজি ,মোঃ মুকুল প্রধান, মোঃ মোসলেম প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like