হাইমচরে কলেজ ছাত্রীকে নিয়ে দপ্তরি উধাও

হাইমচর প্রতিনিধি :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন চরভৈরবী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৪৭নং দক্ষিণ বগুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ সুমন সরদার (৩৭) একই এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী রোকসানা আক্তারকে নিয়ে পালিয়ে গেছে।

গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার চরভৈরবী ইউনিয়ন দক্ষিণ বগুলা গ্রামে এ ঘটনা ঘটে। দপ্তরি সুমন সরদার দক্ষিণ বগুলা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।স্থানীয়দের গুঞ্জনে বিষয়টি ছড়াছড়ি হয়, পরে সত্যতা নিশ্চিত করতে আত্মীয়দের সাথে মুঠোফোনে আলাপ করলে তারা বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে গিয়ে জানা যায় সুমন সরদার বিবাহিত এবং তার দাম্পত্য জীবনে ২ ছেলে সন্তান রয়েছে। এলাকাবাসী জানান সুমন সরদার রাতে স্কুল পাহারা দেয়। তার জন্য স্কুলের ছাদে একটা রুমের ব্যবস্থা রয়েছে। রাতে বিশ্রামের রুম হয়েছে জুয়ার আসর। সে রুমে সুমন দপ্তরী রাত হলেই জুয়া এবং মাদকের আসর বসান। প্রতিদিনই জুয়া এবং মাদক সেবনকারীরা সেখানে গিয়ে মাদকের আসর বসায়। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন তার অনুরাগী। তাই স্থানীয়রা ভয়ে মুখ খুলেননি। গত ৫ই আগষ্ট আওয়ামী সরকার পতনের পর এলাকাবাসী মুখ খুলতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ সুমন দপ্তরীর পরিবারের সবারই দুই তিনটা বিয়ে হয়েছে। তার বাবা ২ বিয়ে করছেন তার মায়ের ২ বিয়ে হয়েছে, তার বড় ভাই ২ বিয়ে করেছেন, তার ছোট বোন রিনা তার ৩ বিয়ে হয়েছে। পর্যায়ক্রমে তাদের বংশানুপাতিক হারে বহু বিবাহের বংশে পরিনত হয়েছে।

সুমন স্থানীয় আওয়ামী নেতাদের প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় জুয়া এবং মাদকের আসর বসাতেন। কলেজ পড়ুয়া রোকসানা আক্তারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে উধাও হয়ে যায়। রোকসানার পরিবার তাদের মেয়েকে ফেরত চান। সাথে সাথে সুমন সরদারের সকল অপকর্ম তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে তাকে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানান।

চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার জানান, উধাও হওয়া কলেজ ছাত্রী রোকসানার বাবা আমার কাছে বিষয়টি নিয়ে এসেছে। তাদের বিয়ে হয়েছে বলেও রোকসানার বাবা স্বীকারোক্তি দিয়েছেন। অভিযুক্ত সুমন সরদার তার বিবাহিত বউকে ডিভোর্স দিয়ে রোকসানা কে পালিয়ে বিয়ে করেছে। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছে। আমরা এগুলোর সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা শিক্ষা অফিসার জানান আমি এবিষয়ে এখনও অবগত হইনি। বার্ষিক পরীক্ষা শেষে শীতকালীন অবকাশে স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় এ বিষয় আমি সুস্পষ্ট কিছু বলতে পারছি না।

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

You might like