মনের কথা : মহসিন আলম মুহিন

মনের কথা বলতে তোমায় ভাবি নিশিদিন,
কোথায় তুমি মনের মিতা কোথায় অন্তরীণ।।

তোমায় খুঁজি চাঁদনী রাতে খুঁজি তারার মাঝে,
তোমারই বিরহে পুড়ি সকাল, দুপুর, সাঁঝে।।

দাওনা দেখা যেথায় থাকো থাকো যতদূরে,
এক ঝলক দেখবো তোমায় এসো নয়ন ভরে।।

মন জুড়ে শুধু তুমি, তুমি হিয়ার মাঝে,
আছো তুমি পরাণ প্রিয়, আছো সকল কাজে।।

You might like