বগুড়ায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদার উপজেলার রসুলপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ইয়াকুব মিয়া (২২), একই জেলার ব্রামনপাড়া শশিদল পশ্চিম পাড়া গ্রামের মৃত নছু মিয়ার ছেলে মোঃ মাসুদ (২৮), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভঞ্জকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে আইনুল ইসলাম (৩৫), একই জেলার সদর উপজেলার মাগুরা গ্রামের বেলার হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁ উদ্দেশ্যে একটি পিকআপ গাড়ীতে গাঁজা নিয়ে যাচ্ছিলেন কয়েকজন মাদক কারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক স্বপন কুমার সেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গাড়িটি দাঁড় করিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়ীর সিটের পিছনে সাদা বস্তার ভিতরে হলুদ কসটেপ দ্বারা মোড়ানো ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপ গাড়িটি শব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫১৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এমআরআর

You might like