

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি :
ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব নামে নতুন অনুষদের কার্যক্রম চালু করার অনুমোদন পেয়েছে কুষ্টিয়া’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে ইবিতে চলমান ৮টি অনুষদের ভর্তি কার্যক্রম স্বাভাবিক থাকলেও নতুন এই অনুষদে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে না বলে জানান ইবি উপাচার্য।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সদ্য অনুমোদিত এ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অফিস আদেশে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৯৮৩ (সংশোধিত সংবিধি-২০১১) এর ৭(১) ‘খ’ উপ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’ একাডেমিক কাউন্সিল সভায় রিপোর্ট সাপেক্ষে উপাচার্য কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছেন। তবে ২০২৪-২৫ বর্ষে উক্ত অনুষদের অধীনে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে না বলে উল্লেখ করা হয়।
ইবি উপাচার্য এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের অনুমোদন পেয়েছি। প্রাথমিক পর্যায়ে আমি এই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবো। এই অনুষদের আন্ডারে এখন পর্যন্ত কোনো বিভাগ খোলা হয়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই অনুষদে ভর্তির সুযোগ পাবে না।
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











