মৈশাদী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

গাজী মোহাম্মদ মহসিন

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ১ নং ওয়ার্ড ও ৩১ জানুয়ারী শুক্রবার বিকালে ইউনিয়নের উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ১নং ওয়ার্ড বিএনপির সভপতি নাছির মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু গাজী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু বেপারী, সাধারণ সম্পাদক মোজাম্মেল মজুমদার, সাংগঠনিক মনির গাজী, সহ সভাপতি আজিজ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল পাটওয়ারীর ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ বাবুকে নির্বাচিত করা হয়।

মৈশাদী ইউনিয়ন বিএনপির সভপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ তাফাজ্জল হোসেন।

সম্মলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ রায়হান, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম খান প্রমুখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এমআরআর

You might like