ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তির আশা করা যায় না : শরীফ মোঃ মাছুম বিল্লাহ

হাইমচর প্রতিনিধি :

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ বলেন, এদেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য বারংবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আজও এদেশের মানুষ শান্তি খুঁজে পায়নি। এদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখেছে, অধিকার বঞ্চিত হয়েছে, নির্যাতিত- নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেও তার বিনিময়ে এদেশের মানুষ শোষিত হয়ে ঘরছাড়া, বাড়িছাড়া হয়েছে। ৯২% মুসলমানের দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা না করে এভাবে হাজারবার রক্তক্ষয়ী সংগ্রাম করেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

তিনি বলেন- ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তির আশা করা যায় না। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এক শিয়াল থেকে মুরগী ছিনিয়ে নিয়ে আরেক শিয়ালের হাতে তুলে দিয়ে কখনোই মুরগীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ঠিক তেমনি স্বৈরশাসক থেকে আমাদের দেশকে ছিনিয়ে ক্ষমতালোভীদের হাতে দিয়ে দেশকে শান্তিময় করা সম্ভব নয়। কারণ প্রকৃত শান্তি রয়েছে ইসলামের সুশীতল ছায়াতলে।

১ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার বিকেলে কাটাখালী হামিদিয়া আলিম মাদরাসা মাঠে মতবিনিময় সভায় মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ এ কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মোঃ নয়ন পাটওয়ারীর সভাপতিত্বে ও হামিম মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ নূরুল ইসলাম হাওলাদার প্রমূখ।

মতবিনিময় সভা শেষে আগামী ১২ ফেব্রুয়ারী উপজেলা সদরে গন সমাবেশ বাস্তবায়ন করার লক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা শেষ হয়।

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like